About Us Home /About Us
আজীবন সফলতার জন্য একটি শক্তিশালী ইসলামী ভিত্তি
**আল হিকমাহ ইসলামিক স্কুলে** আমরা ইসলামী মূল্যবোধভিত্তিক মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা একদিকে একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করবে, অন্যদিকে উত্তম চরিত্র, দৃঢ় ঈমান এবং নৈতিক আদর্শে সমৃদ্ধ হবে।
আমরা **ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন** শিক্ষাক্রমের পাশাপাশি **হিফযুল কুরআন**-এর সমন্বিত শিক্ষা প্রদান করি। এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই সফলতার জন্য প্রস্তুত করে।
## আমাদের সম্পর্কে
আল হিকমাহ ইসলামিক স্কুল বিশ্বাস করে, প্রকৃত শিক্ষা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একজন শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক, নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশের ভিত্তি।
অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক, আধুনিক শিক্ষার পরিবেশ এবং ইসলামী আদর্শভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর মধ্যে জ্ঞান, আত্মবিশ্বাস, সততা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করি। আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
International Certification
You can start and finish one of these popular courses in under our site
প্রতিষ্ঠানের প্রধানের ভাষণ
মুফতি হাসিবুর রহমান কাসেমি
অধ্যক্ষ
এর শৃঙ্খলা, শিক্ষণ পদ্ধতি এবং অনুকূল শিক্ষণ পরিবেশের কারণে এটিকে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। ইতিমধ্যে আমরা সকল পাবলিক পরীক্ষায় শতভাগ সফলতার কারণে সুনাম ও খ্যাতি অর্জন করেছি এবং শীর্ষস্থানে অবস্থান লাভ করেছি। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে এবং সফলভাবে অংশগ্রহণ করে।